আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৮:৪৬ পূর্বাহ্ন
ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার
গতকাল মঙ্গলবার বিকেল গুলির ঘটনাস্থলে উপস্থিত ক্যান্টন টাউনশিপ পুলিশের একাধিক গাড়ি/Julia Cardi, The Detroit News

ক্যান্টন,  ৩০ জুলাই : গতকাল মঙ্গলবার শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যার পর ক্যান্টন টাউনশিপ পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
দুপুরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান জোসেফ বিয়ালি জানান, ক্যান্টনের ৯১১ কল সেন্টারে জয় রোড এবং হানিট্রি বুলেভার্ডে গুলি চালানোর ঘটনা সম্পর্কে প্রথম একটি ফোন আসে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে মেয়েটি প্রাণ হারায়।
ক্যান্টনের গোয়েন্দারা তদন্তের পরিধি নির্ধারণ এবং জড়িত সব পক্ষকে শনাক্ত করতে নিরলসভাবে কাজ করছেন," বলেন বিয়ালি। তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা এখন শিশু ও কিশোর-কিশোরীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে, যা শুধু সরাসরি ক্ষতিগ্রস্তদের নয়, তাদের পরিবার এবং সম্প্রদায়কেও গভীরভাবে প্রভাবিত করে।"
তদন্ত চলমান থাকলেও পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
তবে ঘটনার মোটিভ, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স, নিহত কিশোরীর সঙ্গে তার সম্পর্ক, কিংবা গুলি অ্যাপার্টমেন্টের ভেতরে চালানো হয়েছে কি না এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বিয়ালি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান