আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

৮ বছরের মেয়েকে হত্যার দায়ে ওয়েইন নারীকে ৫০ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:২৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:২৯:৪৪ পূর্বাহ্ন
৮ বছরের মেয়েকে হত্যার দায়ে ওয়েইন নারীকে ৫০ বছরের কারাদণ্ড
চেলসি রেনি ডুপেরন/Wayne Police Department

ওয়েইন, ৩০ জুলাই :  আদালতের রেকর্ড অনুযায়ী, নিজের ৮ বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওয়েইন শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী চেলসি রেনি ডুপেরনকে সোমবার ২৮ থেকে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছেন ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, চলতি বছরের ১ জুলাই ডুপেরন সেকেন্ড-ডিগ্রি মার্ডারের দায়ে দোষী সাব্যস্ত হন। এ চুক্তির আওতায় গুরুতর হত্যাকাণ্ড এবং প্রথম-ডিগ্রি শিশু নির্যাতনের অভিযোগ দুটি খারিজ করা হয়। উল্লেখ্য, প্রত্যেকটি অভিযোগেই সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড।
মঙ্গলবার পর্যন্ত ডুপেরনের নিযুক্ত আদালত-নিযুক্ত আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে ফিলিস স্ট্রিটের ৩৫২০০ ব্লকের একটি বাসা থেকে ফোন আসে যে, একটি শিশু শ্বাস নিতে পারছে না। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি বেডরুমে একটি অচেতন মেয়েকে খুঁজে পায়, যার মাথা ও ঘাড়ে একাধিক আঘাত ছিল। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মেয়েটিকে লায়লা ক্যাসেল হিসেবে শনাক্ত করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডুপেরন পুলিশকে জানান যে, মেয়েটি "পাগলের মতো আচরণ" করার পর একটি ভূত বা আত্মা তাকে শিশুটিকে আক্রমণ করতে প্ররোচিত করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২