আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১
কর্মচারী আহত : সন্দেহভাজন আটক

স্টার্লিং হাইটসে সিনিয়র লিভিং হোমে গুলি

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:৫৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:৫৬:০৯ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটসে সিনিয়র লিভিং হোমে গুলি
স্টার্লিং হাইটসের পোমেরয় সিনিয়র লিভিং/Aya Fayad, The Detroit News 

স্টার্লিং হাইটস,৩০ জুলাই : শহরের একটি সিনিয়র অ্যাসিস্টেড লিভিং হোমে মঙ্গলবার সকালের দিকে গুলিবর্ষণের ঘটনায় একজন কর্মচারী আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে স্টার্লিং হাইটসের পোমেরয় সিনিয়র লিভিং হোমের পার্কিং লটে। আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
পোমেরয় লিভিং এক বিবৃতিতে জানায়, “আমাদের চিন্তাভাবনা আহত কর্মচারী ও তার পরিবারের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদানের চেষ্টা করছি।” ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং তদন্ত শুরু হয়। যদিও স্টার্লিং হাইটস পুলিশ বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত জানায়নি।
হলি হেল নামের এক নারী, যার মা মৃত্যুর আগ পর্যন্ত তিন বছর ওই কেন্দ্রে ছিলেন, বলেন, “আমি ভাবতেই পারছি না এখানে এমন কিছু ঘটতে পারে। ঈশ্বরের কৃপায় মা এখন এখানে নেই, কারণ তিনি নিজেকে রক্ষা করতে পারতেন না।"
পোমেরয় লিভিং জানিয়েছে, “বাসিন্দা, কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সংকট প্রতিক্রিয়া পরিকল্পনার অংশ হিসেবে, আমরা প্রভাবিত ব্যক্তিদের জন্য সহায়তা পরিষেবা চালু করেছি।” প্রতিষ্ঠানটি আরও জানায় যে তারা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা