আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে

ওয়েইন ও ওকল্যান্ড কাউন্টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১২:৩৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১২:৩৫:৩৩ পূর্বাহ্ন
ওয়েইন ও ওকল্যান্ড কাউন্টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি
ডেট্রয়েট, ৩১ জুলাই : জাতীয় আবহাওয়া পরিষেবা বুধবার রাতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। রাত ৯:৩০ থেকে ১১:১৫ পর্যন্ত চলা সতর্কতার আওতায় ছিল ওয়েইন ও ওকল্যান্ড কাউন্টির অন্তত এক ডজনেরও বেশি শহর ও শহরতলী।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ওয়েইন কাউন্টিতে রাত ৮টা ২১ পর্যন্ত ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং আরও আধা ইঞ্চি বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়। এই সতর্কতায় অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে ছিল: লিভোনিয়া, রোমুলাস, ক্যান্টন, ডিয়ারবর্ন, বেলভিল, ওয়েস্টল্যান্ড, ডিয়ারবর্ন হাইটস, গার্ডেন সিটি, ইনকস্টার ও ওয়েইন।
ওকল্যান্ড ও ওয়েইন কাউন্টির আরও কয়েকটি অঞ্চল যেমন সাউথফিল্ড, নোভি, নর্থভিল, ফার্মিংটন হিলস, ফার্মিংটন, প্লাইমাউথ ও রেডফোর্ড রাত ১১টা ১৫ পর্যন্ত সতর্কতার আওতায় ছিল। এসব এলাকায় রাত ৮টা ৫ নাগাদ ২ থেকে ৪ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, এবং আরও ১ থেকে ২ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। আবহাওয়া পরিষেবা সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, "বন্যার জলের মধ্যে হাঁটাচলা বা গাড়ি চালানো থেকে বিরত থাকুন।"
এছাড়াও, রাত ৮টা ৪৫-এর কিছু আগে মিশিগান পরিবহন বিভাগ জানায়, নিউবার্গ রোডের পর পূর্ব দিকে যাওয়া ইন্টারস্টেট ৯৬-এর একটি লেন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
মিশিগান রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা জারি করে জানায়, "ফ্রিওয়ে ও রাস্তার ব্যারিকেড উপেক্ষা করে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। আপনার গতি কম রাখুন এবং উভয় হাত স্টিয়ারিংয়ে রাখুন।"
এর আগে গত সোমবার রাতের আকস্মিক বন্যায় মেট্রো এলাকায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। ওই সময় ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়, ডিঙ্গেল ড্রাইভ টানেল পানিতে ডুবে যায় এবং রাজ্যজুড়ে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন অস্বাভাবিক ও তীব্র বৃষ্টিপাতের ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে, যার ফলে শহরাঞ্চলে দ্রুত পানি জমে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী