আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:১৩:৫৮ পূর্বাহ্ন
মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা
মাধবপুর (হবিগঞ্জ) ১ আগস্ট : উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রিড সুইচিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর স্টেশন এলাকা থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত করে কিছু বলা যায়নি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্টেশনের একটি সিটি বাল্ব ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।"
অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদরসহ আশপাশের একাধিক উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জেলা কার্যত অন্ধকারে নিমজ্জিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল