আমেরিকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১ মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ

বিএনপি অদৃশ্য শক্তির আশায় বসে আছে : ইনু

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০২:০২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০২:০২:৪০ পূর্বাহ্ন
বিএনপি অদৃশ্য শক্তির আশায় বসে আছে : ইনু
কুষ্টিয়া, ২১ মে : বিএনপি নির্বাচনের প্রস্তুতি না নিয়ে বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বল মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘মুখে নির্বাচনের কথা বললেও এর জন্য বিএনপির কোনো প্রস্তুতি নেই। তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে।’
শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
হাসানুল হক ইনু বলেন, ‘১৪ বছর ধরে আগুন সন্ত্রাস, জঙ্গি তা-ব মোকাবিলা করেছে সরকার। ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে এই সরকার সক্ষম হবে।’ ইনু বলেন, ‘বিএনপির ইতিহাস হলো নির্বাচন বানচাল করা, আগুন সন্ত্রাস করা। মুখে যতই নির্বাচন, গণতন্ত্রের কথা বলুক না কেন, বিএনপি মূলত সংবিধান-গণতন্ত্র বানচালের ষড়যন্ত্রকারী। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি, রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। বিএনপির কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। রাজনীতি থেকে এদের বিদায় করার সময় এসেছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স