আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মাধবপুরে জন্ম নিল দুই মাথার ছাগলছানা, দেখতে ভিড়

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:১১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:১১:২৯ পূর্বাহ্ন
মাধবপুরে জন্ম নিল দুই মাথার ছাগলছানা, দেখতে ভিড়
মাধবপুর (হবিগঞ্জ), ৪ আগস্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পয়লাবাড়ি গ্রামে একটি ছাগল দুই মাথা, তিনটি শিং ও চারটি চোখবিশিষ্ট একটি অদ্ভুত ছাগলছানার জন্ম দিয়েছে। শনিবার দুপুরে শফিউর রহমান চৌধুরীর মালিকানাধীন একটি ছাগল এ বিরল বৈশিষ্ট্যের ছাগলছানার জন্ম দেয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অদ্ভুত আকৃতির ছাগলছানাটি দেখতে শফিউরের বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ। স্থানীয় যুবক আক্তার হোসেন জানান, বাচ্চাটি একেবারে ভিন্ন রকম, এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ছাগলছানাটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এটি একটি জন্মগত ত্রুটি, আশ্চর্যজনক কিছু নয়। তবে ছাগলছানাটিকে চিকিৎসার প্রয়োজন হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন