আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

মাধবপুরে যুবককে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা, পরিচয় মিলল পরে

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:৩০ অপরাহ্ন
মাধবপুরে যুবককে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা, পরিচয় মিলল পরে
মাধবপুর (হবিগঞ্জ), ৪ আগস্ট : দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার পর আহাদ আলী (৩০) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে আখাউড়া-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার চাঙ্গারবাজার এলাকার কাছে রেললাইনের পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আল মাসুদ লোকমান জানান, ঘটনাটি ছড়িয়ে পড়লে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার নুর আলীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত আহাদ আলীর পুরোপুরি জ্ঞান ফিরেনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা তাকে সিলেট শহরের একটি হাসপাতালে নিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে আহাদ বলেছেন যে, দুর্বৃত্তরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কী উদ্দেশ্যে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমরা মুমূর্ষু অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তার বাবা এসে তাকে নিয়ে গেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন