আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

হৃদরোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা,  ইউএম পেল ৫.৫ মিলিয়ন ডলার অনুদান

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৮:২৫ অপরাহ্ন
হৃদরোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা,  ইউএম পেল ৫.৫ মিলিয়ন ডলার অনুদান
অ্যান আরবার, ৪ আগস্ট :  যুক্তরাষ্ট্রে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিবছর প্রাণ হারান লক্ষাধিক মানুষ। এই জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর প্রযুক্তির সহায়তায় সেন্সর তৈরির উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব মিশিগান (UM)। এ লক্ষ্যে তারা পেয়েছে দুই বছরের জন্য ৫.৫ মিলিয়ন ডলারের গবেষণা অনুদান। 
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক কায়সার পার্মানেন্ট ডিভিশন অফ রিসার্চ যৌথভাবে এই অনুদান প্রদান করেছে। এর মধ্যে ৫ মিলিয়ন এসেছে কায়সার পার্মানেন্ট থেকে। গবেষণার মূল লক্ষ্য হলো এআই প্রযুক্তির মাধ্যমে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসার কার্যকারিতা আরও উন্নত করা, যা যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান কারণ হিসেবে পরিচিত।
গবেষণার প্রধান গবেষক ড. সিন্ডি হু জানান, UM-এর ম্যাক্স হ্যারি ওয়েইল ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল কেয়ার রিসার্চ অ্যান্ড ইনোভেশনের বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস তৈরি করবেন, যা জরুরি অবস্থায় রোগীর যত্ন সহজ করবে এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার কার্যকারিতা যাচাই করতে সাহায্য করবে। "বর্তমানে, জরুরি প্রতিক্রিয়াশীলরা বুঝে উঠতে পারেন না যে CPR বা অন্য যত্ন কার্যকরভাবে হৃদপিণ্ডে রক্ত পাঠাচ্ছে কিনা," বলেন ড. হু। "আর CPR দিতে যত বেশি সময় নেয়া হয়, রোগীর বাঁচার সম্ভাবনা ততই কমে যায়।"
ড. হু বলেন, এই সমস্যাটিই তাকে চলতি বসন্তে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (AHA) অনুদনের জন্য আবেদন করতে উদ্বুদ্ধ করে। তিনি লক্ষ্য করেছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। তার মতে, “একই চিকিৎসা সবার জন্য” (one-size-fits-all) পদ্ধতির বদলে রোগীভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে আরও অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।  তিনি বলেন, ক্যান্সারের মতো রোগে টিউমারের জেনেটিক বিশ্লেষণ করে ব্যক্তিগত চিকিৎসা দেওয়া হলেও, হৃদরোগে এখনও 'একই রকম চিকিৎসা সবার জন্য' পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু হৃদরোগে আক্রান্ত প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা আলাদা," ড. হু বলেন। "এ কারণে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে আরও বহু জীবন বাঁচানো সম্ভব।"
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন