আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মিশিগানে আবারও হুমকির মুখে কির্টল্যান্ডের ওয়ার্বলার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৫২:০২ পূর্বাহ্ন
মিশিগানে আবারও হুমকির মুখে কির্টল্যান্ডের ওয়ার্বলার
Photo : Creazilla

ল্যান্সিং, ৫ আগস্ট: এক সময় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া কির্টল্যান্ডের ওয়ার্বলার পাখি আবারও সংকটে। গত চার দশকে সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে কিছুটা উন্নতি হলেও, ২০২৫ সালের সর্বশেষ বৈশ্বিক জরিপে দেখা গেছে, এ প্রজাতির সংখ্যা আবারও কমতে শুরু করেছে।
মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, এবারের জরিপে ছোট ধূসর-হলুদ গায়ক পাখিটির মাত্র ১,৪৮৯টি প্রজনন জোড়া শনাক্ত করা গেছে, যেখানে ২০২১ সালে সংখ্যা ছিল ২,২৪৫ জোড়া। প্রায় ৯৮ শতাংশ কির্টল্যান্ডের ওয়ার্বলারের আবাসস্থল মিশিগানে, বাকি সামান্য কিছু অন্টারিও ও উইসকনসিনে। জনসংখ্যার এই নিম্নমুখী প্রবণতা আগামী কয়েক বছর অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে ডিএনআর।
এই সংকটের মূল কারণ আবাসস্থলের সংকট। কির্টল্যান্ডের ওয়ার্বলাররা প্রজননের জন্য নির্ভর করে তরুণ জ্যাক পাইন বনের ওপর, যেখানে তারা মাটিতে বাসা বাঁধে। স্বাভাবিক পরিস্থিতিতে দাবানলের পর জ্যাক পাইন বন পুনর্জন্ম লাভ করে। কিন্তু বিগত কয়েক দশক ধরে বন সংস্থাগুলো কৃত্রিমভাবে সেই প্রক্রিয়া অনুকরণ করে আসছে, পুরোনো বন পরিষ্কার করে নতুন গাছ রোপণ করে।
সমস্যা দেখা দেয় ১৯৮০-এর দশকে গৃহীত ব্যাপক পুনরোপণ কর্মসূচির ফলস্বরূপ। এখন মিশিগানের অধিকাংশ জ্যাক পাইন বনই ৩০-৪০ বছর বয়সী, যা কির্টল্যান্ডের ওয়ার্বলারের প্রজননের জন্য অনেকটাই অনুপযুক্ত। কারণ এই পাখি ২০ বছরের বেশি বয়সী বন ব্যবহার করে না, আর কাঠ সংগ্রহের জন্য অপেক্ষা করতে হয় অন্তত ৬০ বছর।
ফলে তৈরি হয়েছে এক প্রকার বন ব্যবস্থাপনা সংকট। এই 'মধ্যবয়সী' বনগুলো পাখির বাসার জন্য যেমন পুরোনো, তেমনি কাঠ কাটার জন্যও অপরিপক্ব। এতে করে নতুন জ্যাক পাইন বন গড়ে তোলার কাজ পিছিয়ে পড়ছে।
এই সমস্যার আরেকটি দিক অর্থনৈতিক। কির্টল্যান্ডের ওয়ার্বলার অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক বিল রাপাই বলেন, "জ্যাক পাইন মূলত একটি আবর্জনা প্রজাতি।" এর কাঠের বাজারদর খুবই কম, এবং এটি সাধারণত চিপবোর্ড, মালচ বা জ্বালানি কাঠ হিসেবেই ব্যবহৃত হয়। অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় স্থানীয় লোকজন এই গাছ কাটার কাজেও আগ্রহ দেখায় না।
মিশিগান অডুবনের শিক্ষা ও ইভেন্ট ব্যবস্থাপক লিন্ডসে কেইন জানিয়েছেন, ক্রমবর্ধমান কির্টল্যান্ডের ওয়ার্বলার জনসংখ্যার জন্য পর্যাপ্ত তরুণ জ্যাক পাইন বন নিশ্চিত করতে যথেষ্ট অর্থ ব্যয় করা হয়। এটি রাজ্য ও ফেডারেল এজেন্সিগুলোর জন্য একটি চ্যালেঞ্জ, যাদের বিভিন্ন প্রজাতির জন্য প্রচুর সমর্থন প্রদান করতে হয়। তিনি বলেন, “সবার পূর্ণ সমর্থন ছাড়া পর্যাপ্ত জমির পরিকল্পনা করা এবং তা কার্যকর করা অনেক কঠিন। কির্টল্যান্ডের ওয়ার্বলার মিশিগানের একমাত্র প্রজাতি নয়; যদিও আমরা মনে করি তারা বিশেষ, তবুও এমন অন্যান্য প্রজাতি রয়েছে যারা পরিচালনা ও সংরক্ষণের জন্য তাদের সাথে প্রতিযোগিতা করছে।”

Source : http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন