আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সরকার বন্দুকের ভাষা ব্যবহার করছে : ফখরুল

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০২:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০২:০৬:০১ পূর্বাহ্ন
সরকার বন্দুকের ভাষা ব্যবহার করছে : ফখরুল
ঢাকা, ২১ মে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসনে নিষ্ঠুরতা, নিপীড়ন ও সহিংস আক্রমণে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকার আজ ক্ষত-বিক্ষত। দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে সরকার এখন বন্দুকের ভাষা ব্যবহার করছে।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনপদের পর জনপদে বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত, নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করছে।’ ফখরুল বলেন, ‘শুক্রবার খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনা জেলা ও মহানগর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। ‘নিপীড়িত মানুষ ও বিএনপিসহ বিরোধী দলগুলোকে আর দমিয়ে রাখা যাবে না ভেবেই সরকার এখন শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিতেই দলীয় ক্যাডার ও আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বর্বরোচিত আক্রমণ চালাচ্ছে।’
খুলনা ও নেত্রকোনায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পুলিশের গুলিতে আহত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য ফারুক হিলটন, কে এম হুমায়ন কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত, খুলনা মহানগর কৃষকদলের আহ্বায়ক আখতারুজ্জামান সজীব তালুকদার ও ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান রিপনসহ শতাধিক নেতাকর্মী। ‘জেলার ২২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ মিলন, রাসেল, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাব্বি চৌধুরী, ছাত্রদল নেতা শহিদুল মোল্লা ও সেকেন্দার শেখসহ বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফখরুল বলেন, ‘দেশের অর্থনীতিকে দেউলিয়া করে ক্ষমতাসীনরা মহাসমারোহে বিপুল দুর্নীতির মাধ্যমে অর্থ- বিত্তের মালিক হয়ে আরাম-আয়েশের স্বর্গ রচনা করেছে। সেটি যেন হাতছাড়া না হয় সে জন্য অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করেছে তারা।’ মানুষের ভোটাধিকারকে হরণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম বিনা কারনে বার বার বাড়ানো হয়েছে। এসব কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ‘এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্রমনা শ্রেণি- পেশার মানুষসহ সব বিরোধী রাজনৈতিক দলকে একযোগে রাস্তায় নামতে হবে।’

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা