আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল

হ্যামট্রাম্যাকের  যুবককে গুলি করে হত্যা, অভিযুক্ত দুই চাচাতো ভাই

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৮:৫৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকের  যুবককে গুলি করে হত্যা, অভিযুক্ত দুই চাচাতো ভাই
জ্যাভন টিমারিয়াস হক ও জোসেফ লাভার হিউস্টন/Detroit Police Department

ডেট্রয়েট,  ৬ আগস্ট : মেট্রো ডেট্রয়েট এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নিহতরা অভিযুক্তদের চাচাতো ভাই বলে জানানো হয়েছে।
ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ডেট্রয়েটের বাসিন্দা ২১ বছর বয়সী জ্যাভন টিমারিয়াস হক এবং ২৩ বছর বয়সী জোসেফ লাভার হিউস্টন-এর বিরুদ্ধে ৮ জুলাই অনুষ্ঠিত একটি গুলির ঘটনায় প্রথম-ডিগ্রি হত্যা এবং অপরাধমূলক আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, হিউস্টনের বিরুদ্ধে একজন নিষিদ্ধ ব্যক্তির দ্বারা আগ্নেয়াস্ত্র রাখার অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয়ের তথ্যমতে, ৮ জুলাই ভোর ৩টা ৩১ মিনিটে ডেট্রয়েট পুলিশকে ইস্ট আউটার ড্রাইভের ৪৬০০ ব্লকে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনার খবর পেয়ে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হ্যামট্রামকের ২৩ বছর বয়সী মাইকেল ডেভিস নামক এক যুবককে অ্যাপার্টমেন্টের প্রবেশপথে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ডেট্রয়েট পুলিশ জানায়, তদন্তে উঠে আসে অভিযুক্ত হক এবং হিউস্টনের নাম। হককে ৩০ জুলাই এবং হিউস্টনকে ৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। তবে তদন্তকারীরা এখনও প্রকাশ করেননি কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
উভয় অভিযুক্তকে ডেট্রয়েটের ৩৬তম জেলা আদালতে হাজির করা হয়েছে, হককে রবিবার, এবং হিউস্টনকে মঙ্গলবার। তাদের পরবর্তী শুনানি যথাক্রমে ১১ আগস্ট ও ১৩ আগস্ট, সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অনলাইন আদালতের নথিতে এখনো পর্যন্ত কোনও আইনজীবী নিয়োগের তথ্য নেই।
উল্লেখ্য, যদি এই হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবন কারাবাসের শাস্তি পেতে পারেন অভিযুক্ত দুই যুবক।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির