আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১২:০৬:০২ অপরাহ্ন
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ
ঢাকা, ৬ আগস্ট : আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের অমর পুরুষ, বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ প্রতিনিধি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা ১৩৪৮ সালের এই দিনে, ১৯৪১ সালের ৭ আগস্ট, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলা ভাষা হারায় তার শ্রেষ্ঠ কবিকে, আর বিশ্বসাহিত্য এক অনন্য পথপ্রদর্শককে।
১৮৬১ সালের ৭ মে (বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। ১৩ ভাইবোনের মধ্যে ছোট্ট রবীন্দ্রনাথ বড় হয়েছিলেন এক সৃজনশীল ও সাহিত্যপ্রবণ পরিবেশে। ঠাকুরবাড়ির প্রতিটি প্রহরে ছিল সংগীত, নাটক, চর্চা, ভাবনা ও মুক্তবুদ্ধির উন্মেষ।
রবীন্দ্রনাথ কিশোর বয়সেই সাহিত্যচর্চা শুরু করেন। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু এবং অল্প বয়সেই ‘ভানুসিংহ ঠাকুর’ নামে লিখেছিলেন বৈষ্ণব পদাবলী। তাঁর সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধসহ প্রতিটি শাখায় রয়েছে অসাধারণ সৃষ্টিসম্ভার।
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ "গীতাঞ্জলি" তাঁকে এনে দেয় ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার। যা ছিল কোনও অ-ইউরোপীয় সাহিত্যিকের জন্য প্রথম। তাঁর রচনায় বাংলার প্রকৃতি, প্রেম, মানবতা, বাঙালির জাতিসত্তা এবং বিশ্বমানবের বাণী উচ্চারিত হয়েছে নিরন্তর।
বিশ্বকবির কণ্ঠে উচ্চারিত দুটি গান “আমার সোনার বাংলা” এবং “জন গণ মন” যথাক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতে পরিণত হয়েছে। পৃথিবীর ইতিহাসে আর কোনো কবির এই অনন্য কীর্তি নেই।
বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান আয়োজন করেছে আলোচনা, আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের আসর। ভার্চুয়াল মাধ্যমেও দেশ-বিদেশের অসংখ্য সংগঠন কবিগুরুর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছে। 
রবীন্দ্রনাথ কেবল সাহিত্যিক নন, তিনি ছিলেন এক মানবতাবাদী চিন্তানায়ক, যাঁর চিন্তা আমাদের অস্তিত্ব ও আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর সৃষ্টি যুগের সীমা ছাড়িয়ে, সময়ের বাঁধন টপকে, আজও মানুষকে আলো দেয়, সাহস দেয়, ভালোবাসার পথ দেখায়।
বিশ্বকবির প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা হোক তাঁর চেতনায় “জীবনের উপর বিশ্বাস হারানো পাপ” এই বাণীকে বুকে ধরে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে ধরাই হোক আমাদের অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন