আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১২:১৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১২:৫৩:০৪ অপরাহ্ন
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
ওয়াশিংটন ডিসি, ৬ আগস্ট :২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের স্মরণ করে গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালিত হয়েছে ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যেসকল শহিদ অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-১) মিজ নাজনীন সুলতানা ।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসকল তথ্য চিত্রে ফ্যাসিবাদি শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যলঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।
জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সূখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান মোঃ আরিফুর রহমান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের  প্রেস উইং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর