আমেরিকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড

শাবিতে গুচ্ছের ভর্তি পরিক্ষা সম্পন্ন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০২:৩৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০২:৩৫:০৬ পূর্বাহ্ন
শাবিতে গুচ্ছের ভর্তি পরিক্ষা সম্পন্ন
শাবি, ২১ মে : সারাদেশে একযোগে গুচ্ছের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৩৯টি কেন্দ্রে ২০২২-২৩ সেশনের মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনে দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হয় এই ভর্তি পরীক্ষা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিজব অধ্যাপক ড. মাহবুবুল হাকিম বলেন, শাবিপ্রবি কেন্দ্রে ২হাজার ৫৬১জন শিক্ষার্থী অংশগ্রহন করার জন্য আসন বিন্নাস করা হয়েছিল কিন্তু ২হাজার ১৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যা মোট শিক্ষার্থীর ৯৮.২৮শতাংশ। অনুপস্থিত ছিলেন ৪৪জন শিক্ষার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে কর্তৃক শিক্ষার্থী ও অভিবাবকদের জন্য ১১টি বাসের ব্যবস্থা করা হয়। বাসগুলো নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের ক্যাম্পাসে নিয়ে আসে। ভর্তি পরীক্ষা দিতে আসা জিহাদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যাবস্থা করায় আমরা অনেক উপকৃত হয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার দিন শহরে অনেক যানজট থাকে। বাসের ব্যবস্থা করায় তিনি বাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধূরি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা প্রক্টরিয়াল বডি সবসময় তৎপর ছিলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের সমস্যার সৃষ্টি হয় নাই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন বি.এন.সি.সি শিক্ষার্থীদের তথ্য দিয়ে সহযোগীতা করেছেন এবং শাখা ছাত্রলীগ কর্র্তৃক শিক্ষার্থীদের জন্য কলম,পানি ও জয় বাংলা বাইক সার্ভিসের ব্যাবস্থা করেছে। আগামী ২৭মে গুচ্ছের ব্যবসায় শিক্ষা ইউনিট ও ৩জুন বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত