আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্বৈরাচার পতনে জনতার ছদ্মবেশে ছিল বিএনপি: সিলেটে মঈন খান

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:১৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:১৭:৪৩ পূর্বাহ্ন
স্বৈরাচার পতনে জনতার ছদ্মবেশে ছিল বিএনপি: সিলেটে মঈন খান
সিলেট, ৭ আগস্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলন করেছে বিএনপি ও গণতন্ত্রকামী দেশের সকল জনগণ, তারই পরিণতি ছিল জুলাই-আগস্ট আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।
নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরুর ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে, তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঈন খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের প্রেরণা দেয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকে বৃষ্টির মধ্যেও এই বিজয় র‌্যালি প্রমাণ করে, জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান, আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।
সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেন দলটির নেতাকর্মীরা।
বিজয় র‌্যালিটি সিলেট রেজিস্টারি মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় । এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল , মহিলা দল সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি