আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭

সিলেট ও মৌলভীবাজারে একই রাতে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৯:১০ পূর্বাহ্ন
সিলেট ও মৌলভীবাজারে একই রাতে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু
ফয়জুর রহমান রুবেল ও ডালিম আহমেদ

সিলেট, ৮ আগস্ট : গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হওয়ায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
প্রথম ঘটনাটি ঘটে সিলেট নগরীর সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে, যেখানে ডালিম আহমেদ (৩৫) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। অপর ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শমসের নগর রোডে, যেখানে ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেল (৪২) ছুরিকাঘাতে নিহত হন।
নিহত ডালিম আহমেদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে। অপরদিকে রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার শহরের সদাইপাতি মার্কেটের এফ রহমান ট্রেডিংয়ের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একাকী ছিলেন রুবেল। হঠাৎ ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু রাতেই তিনি মারা যান। সদাইপাতি মার্কেটের ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের বলেন, "ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
অন্যদিকে সিলেট নগরের সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে ডালিমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী