আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

সিলেটের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : কয়েস সামী

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০২:৩৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০২:৩৬:১৭ পূর্বাহ্ন
সিলেটের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : কয়েস সামী
সিলেট, ২১ মে : জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি.এম. কয়েস সামী বলেছেন, বাংলাদেশের মধ্যে সিলেট বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে। সিলেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমসাময়িক বিভিন্ন সমস্যা রয়েছে এখানে, এসকল সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার সুবাদে অনেকেই সিলেটের উন্নয়নে কাজ করেছেন। যা এখন আর পরিলক্ষিত হচ্ছে না। তাই বর্তমান সময়ে সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন-এর নেতৃত্ব খুবই প্রয়োজন। সিলেটের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক রয়েছেন। এ অঞ্চলের নানাবিদ সমস্যা সঠিকভাবে তুলে ধরলে তিনি (প্রধানমন্ত্রী) অবশ্যই মূল্যায়নের সাথে সুদৃষ্টি দেবেন বলে আমরা আশাবাদী।
শনিবার (২০ মে) জালালাবাদ এসোসিয়েশ অব আমেরিকা ইনক, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র ও সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট-এর উদ্যোগে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পৃথিবীব্যাপী অর্থনৈতিক সুনামী বয়ে গেলেও বাংলাদেশে কোনো স্পর্শ লাগেনি। তাই বাংলাদেশকে বিশ্বপরিমন্ডলে এগিয়ে রাখতে আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করার বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে সিলেটের অবস্থান অনেক ভালো হলেও আশানুরূপ উন্নতি নেই। এজন্য প্রয়োজনে সভা- সেমিনারের মাধ্যমে পর্যালোচনা করতে হবে।
সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সিলেটের আকাশপথ, রেলপথ, সড়কপথ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রবাসীদের সমস্যা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি ও সচিব ড. এ.কে. আব্দুল মুবিন।
প্রধান বক্তার বক্তব্যে ড. এ.কে. আব্দুল মুবিন বলেন, সিলেটের সমস্যা অনেক। এগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষে কাজ করা এখন সময়ের দাবি। দিন দিন সিলেটের যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা। এগুলোতে আমূল পরিবর্তন আনতে হবে। এখানে ভালো কোনো শিল্প-কারখানা বা ইন্ডস্ট্রি নেই। যার ফলে সিলেটের মানুষ অনেক পিছিয়ে আছে, কর্মসংস্থানের অভাবে ভূগছে। তাই নামমাত্র প্রজেক্টগুলো নামেই থাকলে হবে না। সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি সকল ক্ষেত্রে জোরালো অবদান রাখতে
সিলেটের সাংবাদিক সমাজের প্রতিও আহ্বান জানান।
সভা আয়োজকের বক্তব্যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্র-এর কো-অর্ডিনেটর খলকু কামাল বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। অবিলম্বে এই সকল কাজের সফল সমাপ্তির মাধ্যমে সিলেটবাসীর স্বপ্নের বাস্তবায়ন করতে হবে।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরীর পরিচালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শেলী মুবদী, সৈয়দা রুনু মুবিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লেখক, গবেষক ও সমাজসেবক সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্র-এর কো-অর্ডিনেটর খলকু কামাল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নুর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, আটাব এর সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, ইউপি চেয়ারম্যান মাওলানা কে.এম রফিকুজ্জামান, প্রাদেশিক সরকার বাস্তবায়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট ফায়ার সার্ভিস
বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সফিকুল ইসলাম ভুঁইয়া, দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ.টি.এম. সুয়েব, সাংবাদিক আ.ফ.ম. সাঈদ, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম.এ. হান্নান, লেখক সেলিম আউয়াল, দৈনিক মানব জমিনের সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, সাংবাদিক অলিউর রহমান, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, যুব সংগঠক কয়েস আহমদ সাগর, যুব সংগঠক আমিন তাহমিদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি ফয়জুল হক জালালাবাদী। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ