আমেরিকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি

মিশিগানজুড়ে দাবানলের ধোঁয়া : স্বাস্থ্যঝুঁকি দীর্ঘস্থায়ী হতে পারে

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০১:২৪:৫৮ পূর্বাহ্ন
মিশিগানজুড়ে দাবানলের ধোঁয়া : স্বাস্থ্যঝুঁকি দীর্ঘস্থায়ী হতে পারে
শুক্রবার, ৬ জুন সূর্যাস্তের সময় মিশিগানের কমার্স টাউনশিপে দেখা যায় কানাডীয় দাবানলের ধোঁয়াশা। গবেষকরা সতর্ক করেছেন—বাতাসে ভেসে থাকা ধোঁয়ার কণার সংস্পর্শ স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে, যার মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকিও রয়েছে/Photo :  David Guralnick, The Detroit News

ডেট্রয়েট, ৯ আগস্ট : এই মাসে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া মিশিগানবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে, যা দৃশ্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরও থেকে যাবে।
দাবানলের ধোঁয়ার কণাগুলো এতটাই ক্ষুদ্র যে (মানুষের চুলের গড় ব্যাসের কমপক্ষে ৩০ গুণ ছোট) তা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। ফলে ফুসফুস, হৃদপিণ্ড ও মস্তিষ্কের জন্য একযোগে হুমকি তৈরি হয়, বলছেন চিকিৎসা গবেষকরা।
ইউনিভার্সিটি অব মিশিগানের মহামারীবিদ্যা বিভাগের অধ্যাপক ও এনভায়রনমেন্টাল হেলথ পারসপেক্টিভস জার্নালের সহযোগী সম্পাদক সারা আদর জানান, কয়েক দশক ধরে চিকিৎসকরা জানেন যে বায়ুদূষণ অকাল মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। পরবর্তী গবেষণায় প্রমাণ মিলেছে, এটি শ্বাসযন্ত্র ও রক্ত সঞ্চালন ব্যবস্থার ক্ষতি করে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানায়, সূক্ষ্ম কণার সংস্পর্শে কাশি, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, হাঁপানির আক্রমণসহ নানা সমস্যা দেখা দিতে পারে।
গত দশকে, দূষণকারী পদার্থ মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেওয়ার সঙ্গেও যুক্ত হয়েছে। আদর বলেন, “আমাদের মস্তিষ্ক অক্সিজেন সরবরাহ ও রক্ত পাম্পের ওপর অত্যন্ত সংবেদনশীল। যে কোনো কিছু যা রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করবে যা হৃদরোগের কারণ ..., তা মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করবে।”
এ বিষয়ে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে, কারণ এই গ্রীষ্মে দাবানলের ধোঁয়ার কারণে মিশিগানে অন্তত ২৬ বছরের মধ্যে সর্বাধিক বায়ু মান সতর্কতা জারি করা হয়েছে। নাসা জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে খরা তীব্রতর হচ্ছে, যা বিশেষ করে কানাডার মতো উত্তরাঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে।
ইউনিভার্সিটি অব মিশিগানের পরিবেশ ও স্থায়িত্ব স্কুলের ডিন জোনাথন ওভারপেক বলেন, “এটি একেবারেই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। আমরা এর মূল্য দিচ্ছি। যতদিন জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে আরও উষ্ণ ও শুষ্ক করে তুলব, ততদিন পরিস্থিতি আরও খারাপ হবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা