আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

জনস্রোতে মুখর হ্যামট্রাম্যাক, জমে উঠেছে বাংলাদেশি উৎসব

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০২:১৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০২:৩০:৫১ পূর্বাহ্ন
জনস্রোতে মুখর হ্যামট্রাম্যাক, জমে উঠেছে বাংলাদেশি উৎসব
হ্যামট্রাম্যাক, ১০ আগস্ট : বেলুন উড়িয়ে গতকাল শনিবার বিকেলে জমকালো আয়োজনে ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক এই আয়োজনের উদ্বোধন করেন মেলা কমিটির নেতৃবৃন্দ। এবারের উৎসব আয়োজন করেছে এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি।
উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে হ্যামট্রাম্যাক শহর। দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যার পর জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে নামে জনস্রোত। বলা যায়, তিল ধারণের জায়গা ছিল না। চারপাশের সড়কগুলোতে লেগে যায় যানজট, আর মেলার ভেতর ও বাইরের প্রতিটি স্টল হয়ে ওঠে দর্শনার্থীদের আড্ডা, কেনাকাটা ও স্বাদের ঠিকানা।

মেলায় পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি খাবারের স্টলগুলোতেও ছিল সমান ভিড়। অনেকেই স্বদেশি ফুচকা, চটপটি, কাবাবের স্বাদ নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে আসা দর্শনার্থীদের হাসি-আনন্দে মুখরিত ছিল গোটা এলাকা।

শনিবার রাতে সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চ মাতান নিউইয়র্ক থেকে আগত শিল্পী মেহা, ফৌজিয়া মম, রিজিয়া পরভিন, পারভেজ সাজ্জাদ এবং শিলা সূত্রধর। উপস্থাপনায় ছিলেন শারমীনা সিরাজ সোনিয়া, যিনি প্রাণবন্ত সঞ্চালনায় দর্শকদের মুগ্ধ রাখেন পুরো অনুষ্ঠানজুড়ে।
আজ রবিবার মেলার শেষ দিন। আয়োজকরা জানিয়েছেন, সমাপনী দিনকে ঘিরে প্রস্তুতি ও আগ্রহ দুটোই শীর্ষে। শেষ দিনের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ‘নগর বাউল’ জেমসের পরিবেশনা। এছাড়াও মিশিগানের জনপ্রিয় ব্যান্ড রিদম অব বাংলাদেশ এবং দেশ-বিদেশের আরও বহু গুণী শিল্পী অংশ নেবেন।

মেলা আয়োজক কমিটির প্রত্যাশা, শেষ দিনে দর্শনার্থীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে। শুধু মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও কানাডার বিভিন্ন শহর থেকেও আসবেন অনেকে। তারা আশা করছেন, এই উৎসব শুধু বিনোদন নয়, প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঐক্য, সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসা আরও গভীর করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক