আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে মাস্টার্স করলেন হবিগঞ্জের তন্ময় আচার্য্য

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৬:৫২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে মাস্টার্স করলেন হবিগঞ্জের তন্ময় আচার্য্য
হ্যামট্রাম্যাক, ১১ আগস্ট : হবিগঞ্জ জেলার কৃতি সন্তান তন্ময় আচার্য্য যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে সাফল্যের সাথে মাস্টার অব সায়েন্স (M.S.) ডিগ্রি অর্জন করেছেন।
তন্ময়ের শিক্ষাজীবনের শুরুতেই ছিল অসাধারণ মেধা ও পরিশ্রম। ২০০৭ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৮৮ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর ২০০৯ সালে ঢাকা সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। এসএসসি ও এইচএসসিতে তার এই অসাধারণ ফলাফলের জন্য সিলেট ও ঢাকা বিভাগ থেকে শিক্ষা বৃত্তি লাভ করেন।
শিক্ষাজীবন শুরু করেছিলেন ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে এক বছর অধ্যয়ন করে, পরবর্তীতে পিতামাতার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
যুক্তরাষ্ট্রে এসে তার জীবনযাত্রার শুরুতে পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সাপ্তাহিক মজুরির ভিত্তিতে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু উচ্চশিক্ষার প্রতি তার আগ্রহ ছিল অবিরত। তাই কাজের পাশাপাশি ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং ২০২১ সালে অনার্স কোর্স সম্পন্ন করেন, যার জন্য তিনি স্টার মার্ক লাভ করেন।
শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনে তিনি আমেরিকান এক্সেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এ আইটি অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার এবং হারমান ইন্টারন্যাশনালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টার্ন হিসেবে কাজ করেন। এছাড়া ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে আইটি সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তন্ময় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংঘের প্রাক্তন সেক্রেটারি এবং ডেট্রয়েট মাল্টিকালচারাল অর্গানাইজেশনের প্রাক্তন প্রতিনিধি ও শো সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মিশিগানের টিউটোরিয়াল হোমেও তিনি একজন অবৈতনিক টিউটর হিসেবে সেবা দিয়েছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এলজি ইলেকট্রনিক্সে সিনিয়র সফটওয়্যার ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ২০২০ সালে তিনি এলজি ইলেকট্রনিক্সের অটো ভেহিকেল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদত্ত স্টার রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন, যা তার দক্ষতা ও শ্রমের স্বীকৃতি।
তন্ময় মিশিগান রাজ্য থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল সুপ্রভাত মিশিগান’র সম্পাদক চিন্ময় আচার্য্য ও গৌরি আচার্য্য বেবীর প্রথম পুত্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক