আমেরিকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ

বাংলাদেশে ইইউ ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট প্রস্তুতি নিয়ে সেমিনার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৩১:২৪ অপরাহ্ন
বাংলাদেশে ইইউ ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট প্রস্তুতি নিয়ে সেমিনার
ঢাকা, ১১ আগস্ট : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP)-এর সঙ্গে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য ফোরাম: ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপর আলোকপাত’ শীর্ষক দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল, DPP নিয়ে একটি সম্মিলিত ধারণা তৈরি করা এবং বাংলাদেশের রপ্তানি খাতকে ইইউ-এর টেকসই পণ্য বিধিমালার (Ecodesign for Sustainable Products Regulation - ESPR) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তুতি মূল্যায়ন করা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “এই ধরনের প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো। তিনি আরও বলেন, ডিপিপি’র মতো নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে যেন ব্যয় অতিরিক্ত বৃদ্ধি না পায়, সেদিকেও নজর রাখা জরুরি।”। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুর রহিম খান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ, যিনি উল্লেখ করেন, “একটি পণ্যের ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা বজায় রাখার জন্য ডিপিপি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”, এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, “আমরা ডিপিপি-র জন্য এমন একটি ডাটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, যা সরকারের মালিকানায় থাকবে এবং যেখান থেকে রপ্তানিকারক, কারখানা মালিকসহ বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠান সুবিধা ভোগ করতে পারবে।”।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ইইউ-এর ট্রেসেবিলিটি ও সার্কুলার ইকোনমি-এর চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া। বক্তারা DPP-এর কারিগরি কাঠামো এবং এর মাধ্যমে কীভাবে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল থেকে শুরু করে পুরো সাপ্লাই চেইন পর্যন্ত ট্রেসেবিলিটি (traceability) নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন। সেমিনারে পোশাক, খাদ্য, ওষুধ এবং ব্যাটারি সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
আয়োজকরা মনে করেন, এই সেমিনারটি বাংলাদেশের নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং প্রযুক্তি উদ্ভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা বাংলাদেশের রপ্তানি শিল্পকে ইইউ-এর ভবিষ্যৎ টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ম্যাডিসন হাইটসে সশস্ত্র ডাকাতি, প্যারোল পলাতক অভিযুক্ত

ম্যাডিসন হাইটসে সশস্ত্র ডাকাতি, প্যারোল পলাতক অভিযুক্ত