আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ

ভোলাগঞ্জের বাস্তবতা: লুটেরা রাজনীতির ফাঁদে সিলেটবাসীর স্বপ্নভঙ্গ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:১৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:১৯:৫৩ পূর্বাহ্ন
ভোলাগঞ্জের বাস্তবতা: লুটেরা রাজনীতির ফাঁদে সিলেটবাসীর স্বপ্নভঙ্গ
হবিগঞ্জ, ১২ আগস্ট : সিলেটের ভোলাগঞ্জ এক সময়ের অপরূপ সৌন্দর্যের প্রতীক, আজ যেন লুটপাটের মঞ্চে পরিণত হয়েছে। যার যেভাবে ইচ্ছে প্রাকৃতিক সম্পদ পাথর লুট করে নিয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নেই। রাজনীতির অধিকাংশ খেলোয়াড়ের হাতেই এখন এখানকার ভাগ্য নির্ধারণ। জনগণের উন্নয়ন, পরিবেশ রক্ষা কিংবা পর্যটন সম্ভাবনা সবই থেকে গেছে কাগজে-কলমে; বাস্তবে চলছে সীমাহীন লুণ্ঠন।
স্থানীয়দের অভিযোগ, ভোলাগঞ্জের সম্পদ ও সৌন্দর্য রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত। “রাজনীতিতে অধিকাংশ লোকই লুটেরা”—এই ক্ষোভই এখন মুখে মুখে ফিরছে। সিলেটবাসী মনে করেন, তারা যাদের ওপর ভরসা করেছিলেন, তাদের কাছ থেকে এমন পরিস্থিতি একেবারেই প্রত্যাশিত ছিল না।
এ প্রসঙ্গে পরিবেশ আন্দোলনের স্থানীয় এক কর্মী বলেন, “আমরা যারা পরিবেশ রক্ষার জন্য মাঠে-ঘাটে লড়ি, আজ স্পষ্ট বুঝে গেছি—আমাদের মূল্যের জায়গা কোথাও নেই। রাজনীতির বড় খেলোয়াড়দের কাছে পরিবেশের গুরুত্ব নেই, আছে শুধু লুটপাটের হিসাব।”
বিশেষজ্ঞরা বলছেন, ভোলাগঞ্জের মতো প্রাকৃতিক সম্পদ ও পর্যটন স্পট ধ্বংস হতে থাকলে সিলেটের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতি সবই মারাত্মক ক্ষতির মুখে পড়বে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ধ্বংসযজ্ঞ রোধ করা সম্ভব নয়।
জনগণের দাবি, রাজনীতি থেকে লুটেরাদের সরিয়ে প্রকৃত দেশপ্রেমিক ও পরিবেশবান্ধব নেতৃত্বকে সামনে আনা হোক। নইলে ভোলাগঞ্জ শুধু একটি হারানো সৌন্দর্যের নাম হয়ে যাবে ইতিহাসে।
লেখক; কবি, প্রকাশক ও গণমাধ্যমকর্মী

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা