আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

পূর্ব ডেট্রয়েটে শব্দ নিয়ে বিরোধে চারজন গুলিবিদ্ধ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:০৯ অপরাহ্ন
পূর্ব ডেট্রয়েটে শব্দ নিয়ে বিরোধে চারজন গুলিবিদ্ধ
ডেট্রয়েট, ১২ আগস্ট : সোমবার রাতে পূর্ব ডেট্রয়েটের একটি প্রবীণ নাগরিকদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে শব্দ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ডেপুটি পুলিশ প্রধান আর্নল্ড উইলিয়ামস বলেছেন, আহতদের বয়স ৬০-এর দশকের শুরু থেকে ৭০-এর শেষের দিকে এবং সবাই স্থিতিশীল অবস্থায় আছেন। কর্তৃপক্ষের মতে,  রাত ৯টা ৩০ মি,নিটের  দিকে শেরিডান স্ট্রিটের কাছে জেফারসন অ্যাভিনিউয়ের ৭৫০০ ব্লকে এ ঘটনা ঘটে। 
ডেপুটি পুলিশ প্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, পুলিশ প্রথমে তিনজন আহতকে খুঁজে পেলেও পরে চতুর্থজনকে তার অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা ব্যবহৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতদের মধ্যে একজন শব্দ নিয়ে বিরোধের জেরে অন্য তিনজনকে গুলি করেছেন। বিল্ডিংয়ের পিছনে বারবিকিউ ও আনন্দ-আয়োজন করছিল এমন প্রতিবেশীদের উচ্চ শব্দে বিরক্ত হয়ে তিনি হুমকি দেন, এবং পরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। গুলিবিদ্ধদের একজন সন্দেহভাজনকে কাবু করে অস্ত্র ফেলে দিতে বাধ্য করেন। পরে একজন "ভালো সামারিটান" অস্ত্রটি তুলে নিয়ে গুলি চালিয়ে সন্দেহভাজনকেও আহত করেন। সন্দেহভাজন ষাটোর্ধ এক নারী।
পুলিশ জানায়, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা সবাই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে ডেপুটি চিফ উইলিয়ামস "সম্পূর্ণ অযৌক্তিক" বলে অভিহিত করেন। তিনি বলেন, “এটি এমন এক ধরনের গুলি, যা এতটাই অযৌক্তিক যে এর ব্যাখ্যা দেওয়াই কঠিন। মানুষ যখন সাধারণ সমস্যা শান্তভাবে সমাধান করতে পারে না, তখনই আবারও এমন ঘটনা ঘটে। শুধু কেউ জোরে গান বাজাচ্ছে বলে বন্দুক হাতে নেওয়া উচিত নয়, এটা পুরোপুরি অযৌক্তিক। বিশেষ করে যখন আপনার বয়স ৭০-এর কোঠায়, তখন এ ধরনের আচরণ একেবারেই মানায় না।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার

দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ শনিবার