আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ট্রয়ে ৬০ হাজার ডলার মূল্যের হুইলচেয়ার চুরি, তথ্য চায় পুলিশ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
ট্রয়ে ৬০ হাজার ডলার মূল্যের হুইলচেয়ার চুরি, তথ্য চায় পুলিশ
ট্রয়, ১৩ আগস্ট : মেট্রো ডেট্রয়েটের একটি অলাভজনক সংস্থা দ্য আগাপে প্রজেক্ট থেকে প্রায় ৬০ হাজার ডলার মূল্যের বিশেষায়িত রাইডিং হুইলচেয়ার চুরির ঘটনার পর ট্রয় পুলিশ তথ্যের জন্য জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে।
ট্রয় পুলিশ বিভাগের সার্জেন্ট জন জুলিয়ান জানান, গত সপ্তাহান্তে সংস্থাটির নয়টি হুইলচেয়ারসহ একটি ট্রেলার চুরি হয়েছে। প্রতিটি হুইলচেয়ারের বাজারমূল্য প্রায়  ৬ হাজার ৫শ ডলার। ট্রেলারটি সর্বশেষ শুক্রবার দেখা গিয়েছিল এবং সোমবার সকালে এটি চুরি হয়েছে বলে আয়োজকরা বুঝতে পারেন।
ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টি-ভিত্তিক এই সংস্থা প্রতিবছর বহুবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেসিং ইভেন্ট আয়োজন করে। সংস্থার সেক্রেটারি কিম ডুডা ফেসবুকে জানান, ট্রেলারটি ট্রয়ের লিভারনয়েস ও স্কয়ার লেক রোড এলাকায় চুরি হয়েছে, যা তাদের আসন্ন ইভেন্টকে ঝুঁকির মুখে ফেলেছে।
ডুডা জানান, তাদের পরিবারের সদস্যরা কয়েক সপ্তাহ আগে স্টার্লিং হাইটসে অনুষ্ঠিত স্টার্লিং ফাস্ট দৌড়ে অংশ নিয়েছিলেন এবং সেপ্টেম্বরের অ্যাটওয়াটার গ্রোলার গ্যালপ ইভেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু চেয়ারগুলো উদ্ধার না হলে ২০২৫ সালের দৌড় মৌসুম স্থগিত করতে হবে।
তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রয় পুলিশ দায়ী ব্যক্তিদের শনাক্ত করা ও চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার করার আশা করছে। যাদের কাছে ঘটনার বিষয়ে তথ্য রয়েছে, তাদের (248) 524-0777 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন