আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭

মৌসুমি ফলে সয়লাব হাওরাঞ্চলের বাজার, দাম চড়া!

  • আপলোড সময় : ২১-০৫-২০২৩ ০৩:১৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৩ ০৩:১৯:০৭ পূর্বাহ্ন
মৌসুমি ফলে সয়লাব হাওরাঞ্চলের বাজার, দাম চড়া!
সুনামগঞ্জ, ২১ মে :  সুনামগঞ্জে বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল। মৌসুমের শুরুতেই কাঁঠাল, লিচু, আম, আনারসে বাজার সয়লাব। চারিদিকে সুগন্ধ ছড়াচ্ছে মধুমাস জৈষ্ঠ্যের আনারাস, আম, কাঁঠাল ও লিচু সহ বাহারি ফল। মৌসুমী সব ধরনের ফলের একটা কদর বরাবরই থাকে। তবে যদি সে ফল মৌসুমের আগেই পাওয়া যায় তাহলে চাহিদা তার একটু বেশিই থাকে। পাশাপাশি সবার আগ্রহ থাকে বেশ।
সরেজমিনে দেখা যায়, আলফাত স্কয়ারের ফলের বাজারে সকাল থেকেই পাইকারি বিক্রেতারা আম, কাঁঠাল, লিচু, আনারস সহ হরেকরকম ফল বিক্রি করছেন। ক্রেতারাও দরকষাকষি করে চাহিদা মতো ফল কিনছেন। এদিকে শহরের পুরাতন কোর্ট পয়েন্টে শহরের সবচেয়ে বড় কাঁঠালের হাট বসেছে।
বাজার ঘুরে দেখা যায়, আগাম কাঁঠাল,লিচু, আম,আনারসে সয়লাব প্রায় পুরো বাজার। জেলার বিভিন্ন স্থান থেকে এসব কাঁচা-পাকা কাঁঠাল সহ অন্যান্য ফল সাজিয়ে রাখা হয়েছে। দর-কষাকষি করে কিনছেন ব্যবসায়ীরা। দাম চড়া হলেও সাধারণ ক্রেতা ও পাইকাররা ভিড় করছেন বাজারে। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন রকমের আম, লিচু রাজশাহী থেকে বাজারে আসছে। সিলেটের শ্রীমঙ্গল থেকে আনারস, কাঁঠাল, সুনামগঞ্জের সদর উপজেলার হাশাউড়া থেকে আনারস আসছে। বিক্রেতারা বলছেন,হাশাউড়া এলাকার আনারস খুব মিষ্টি, সুস্বাদু। চাহিদাও বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানান, সদর উপজেলার হাশাউড়ায় এবার প্রায় ৬০ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়। ৩০ টন করে পার হেক্টর জমিতে ১৮ মেট্রিকটন আনারসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় জেলার ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলায় লিচু সহ প্রত্যেক উপজেলায় আম, কাঁঠাল হচ্ছে। এই বছর সুনামগঞ্জে ধানের পাশাপাশি এসব ফলও ভালো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ফলগুলো বাইরের জেলা থেকে আসছে, সেজন্য দাম বেশি। তবে সিন্ডিকেট করে যদি কেউ দাম বাড়িয়ে বিক্রি করতে চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই আইন প্রয়োগ করব। এক সপ্তাহ পর পর্যাপ্ত পরিমাণে আম, কাঁঠাল সহ অন্যান্য ফল আসবে। তখন দামটাও কমবে।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী