আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রাকৃতিক নৈসর্গ রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি বিএনপির

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:০০ পূর্বাহ্ন
সিলেটের প্রাকৃতিক নৈসর্গ রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি বিএনপির
সিলেট, ১৫ আগস্ট : সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি সহ অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস এবং অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, দল-মত নির্বিশেষে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি।
নেতৃবৃন্দ জানান, বিএনপি অতীতে প্রমাণ করেছে যে, দলের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ