আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সিলেটে চা শ্রমিক নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে সংলাপ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৯:৫৮ পূর্বাহ্ন
সিলেটে চা শ্রমিক নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে সংলাপ
সিলেট, ১৫ আগস্ট :  চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিলেট সদর উপজেলার হলরুমে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “চা শ্রমিক নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।” তিনি সরকারি বিভিন্ন সেবা কার্যক্রমে চা শ্রমিকদের সম্পৃক্ত করার আশ্বাস দেন।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহি, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্য সেবা অফিসার সুবর্ণা দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর সিলেট এর সহকারী মহাপরিচালক (সাঃ) অনিরুদ্দ মহালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোস্না  রানী বিশ্বাস,  ইউপি সদস্য হৃদেশ মুদি, ইউপি সদস্য দিপালী গোয়ালা, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান শামিম,  ব্লাস্টের কর্ডিনেটর সত্যজিত দাস, রিডো বাংলাদেশের নিবার্হী পরিচালক মোঃ নাসির উদ্দিন, এনজিও ফোরামের রিজিওনাল ম্যানেজার মো মখসুদুর রহমান, এফআইভিডিবির প্রোগ্রাম  কর্ডিনেটর নজরুল  ইসলাম মনজুর, সিলেট যুব একাডেমি সুপারভাইজার  ডালিয়া জামান, খাদিম চা বাগান পঞ্চায়েতের সভাপতি সবুজ তাতীঁ, বুরজান চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিলাশ ব্যানাজি , আলী বাহার চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্যামা চরণ গোয়ালা, মালনীছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েতের সভাপতি সোহেল বিশ্বাস, তারাপুর চা বাগান পঞ্চায়েতের সভাপতি চৈতন্য মুদি, আর.ডব্লিউ.ডি.ও এর প্রোগ্রাম ফাউনেন্স এন্ড এডমিন মোঃ মহসিন রেজা, সাংবাদিক লোকমান আহমদ সাংবাদিক রেজুয়ান আহমদ।
উপস্থিত ছিলেন, আর.ডব্লিউ.ডি.ও এর  প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড  অফিসার সোনিয়া দারিং, কমিউনিটি  ফ্যাসিলেটর এলি দাস, কমিউনিটি  ফ্যাসিলেটর সোমা বেগম, কমিউনিটি  ফ্যাসিলেটর শম্পা রানী চাষা প্রমুখ।
সংলাপে লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম এবং বুরজান এই ছয়টি চা বাগানের চা শ্রমিক নারীরা অংশগ্রহণ করেন। 



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু