আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

মিশিগানে অনিবার্য কারণে পিছিয়ে গেল ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:১৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:২৩:৩১ পূর্বাহ্ন
মিশিগানে অনিবার্য কারণে পিছিয়ে গেল ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’
ওয়ারেন, ১৫ আগস্ট : মিশিগানে ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ উদযাপন স্থগিত করা হয়েছে। আগামী শনি ও রোববার দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ব সিলেট উদযাপন কমিটির আহবায়ক সাহাব আহমেদ সুমিন-এর বরাত দিয়ে যুগ্ম আহবায়ক মিনহাজ রাসেল চৌধুরী বৃহস্পতিবার বাংলা প্রেস ক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিশিগানে এই মাসে অর্থাৎ ১৬ ও ১৭ আগস্ট ট্রয় শহরের পোলিশ কালচারাল সেন্টারে ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ উদযাপন হওয়ার কথা ছিল। এই লক্ষে মিশিগানে বসবাসকারী সিলেটবাসীর বিভিন্ন স্তরের সদস্যরা সম্মেলন সফল করতে বিগত এক বছর ধরে কাজ করে আসছিলেন। কিন্তু অনিবার্য বশত সম্মেলনটি নির্ধারিত সময়ে করা সম্ভব হচ্ছে না। সাময়িক এই পরিস্থিতির জন্য আয়োজক কমিটি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে। 
তবে ঠিক কী কারণে এই আকস্মিক স্থগিতাদেশ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  তবে এ ব্যাপারে কোনো অপপ্রচার বা কোনো বিভ্রান্ত থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন