আমেরিকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী

শুভ জন্মাষ্টমী আজ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০২:২৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০২:২৫:৩২ পূর্বাহ্ন
শুভ জন্মাষ্টমী আজ
ওয়ারেন, ১৬ আগস্ট : আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাঁদের মতে, যুগে যুগে ভগবান দুষ্টের দমন ও সত্য-সুন্দর প্রতিষ্ঠার জন্য মানবসমাজে অবতীর্ণ হন।
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উপবাস, পূজা-অর্চনা ও কৃষ্ণনাম কীর্তনসহ নানা আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ উপলক্ষে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির, ডেট্রয়েট দুর্গা টেম্পল, মিশিগান কালিবাড়ি, রাধাকৃষ্ণ টেম্পল ও ইসকন ডেট্রয়েটে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার ও আগামীকাল রবিবার চলবে পূজা, গীতা পাঠ, নামকীর্তন, প্রসাদ বিতরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১

ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১