আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন
ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস
ওয়ারেন, আগস্ট ১৬ :সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো “ফ্যামিলি সেফটি ডে”। আজ শনিবার হালমিচ পার্কের নর্থ প্যাভিলিয়নে দিনব্যাপী এ তথ্যবহুল ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অংশ নেয় ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট, ওয়ারেন CERT (কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম), CARE অফ সাউথইস্টার্ন মিশিগান এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিস।
ওয়ারেন ক্রাইম কমিশনের সেফটি ডে সাব-কমিটির দায়িত্বে ছিলেন  ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট, ক্রাইম কমিশনার সুমন কবীর, ক্রাইম কমিশনার কায়লা প্রভেজনিক, ক্রাইম কমিশনার জেডি মার্শাল, ক্রাইম কমিশনার ট্রেসি আলম এবং ক্রাইম কমিশনার জা জা বোকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি এন্ট্রিকিন্স, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন, ক্রাইম কমিশনার রেক্স মার্শাল, ক্রাইম কমিশন ভাইস প্রেসিডেন্ট জে জ্যাকসন, ক্রাইম কমিশনার নাজিম আহমেদ এবং ক্রাইম কমিশনার জন হারিসন।

আয়োজকদের মধ্যে ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট ও ক্রাইম কমিশনার সুমন কবীর জানান, ওয়ারেন ক্রাইম কমিশন প্রতি বছরই এই আয়োজন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সিটির জনগণের জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করতেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্যবহুল ও সচেতনতামূলক ইভেন্টে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, স্বাস্থ্য ও কমিউনিটি সেবাসংক্রান্ত নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে  সকলের জন্য বিনামূল্যে আইসক্রিমের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছিল খাবারের ভেন্ডর, যা উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য অপরাধ প্রতিরোধ বিষয়ক পরামর্শ, নিরাপত্তা নির্দেশিকা এবং স্মোক ডিটেক্টর প্রোগ্রামে নাম নিবন্ধনের ব্যবস্থা ছিল। জরুরি সেবায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য CERT CPR ডেমোনস্ট্রেশন ও সাইন-আপের সুযোগ রাখা হয়।
এছাড়াও ওভারডোজ প্রতিরোধ সংক্রান্ত তথ্য, রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষার সুবিধা, ড্রোন প্রদর্শনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অফিসারদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন করে তোলার একটি কার্যকর উদ্যোগ।
“ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল, ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, মিশিগান ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টের জজ স্টিভেন বিডা, ওয়ারেন সিটি কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর, ওয়ারেন মেয়র প্রো-টেম কাউন্সিলম্যান ডেভ ডওয়ার, ওয়ারেন কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস এবং ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম।
এছাড়াও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি থেকে পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা হাজী নাজিম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাভেদ চৌধুরী, বামের তত্ত্ব ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম ও তাঁর পরিবার, বাংলাদেশি আমেরিকান সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, ফয়সল আহমেদ মুন্না, সাহেল আহমেদসহ অসংখ্য বাংলাদেশি আমেরিকান পরিবার।
তারা তাদের ছোট সন্তানদের নিয়ে ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের সরবরাহকৃত পানির ফোয়ারায় গরমের দুপুরে আনন্দ উপভোগ করেন এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের গাড়িতে চড়ে পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে জ্ঞানার্জন করেন। জাভেদ চৌধুরী ও নিজাম আহমেদ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, জজ স্টিভেন বিডা, ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস, কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ওয়ারেন ক্রাইম কমিশনকে এই সফল আয়োজনের জন্য সাধুবাদ জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২