আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

এডিনবরার নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী এমএসপি ফয়ছল চৌধুরী

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৩০:৫৯ অপরাহ্ন
এডিনবরার নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী এমএসপি ফয়ছল চৌধুরী
লন্ডন, ১৬ আগস্ট : স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে নবগঠিত এডিনবরার নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এমএসপি ফয়ছল চৌধুরী। দীর্ঘদিনের সমতা আন্দোলনকারী ফয়ছল প্রতিশ্রুতি দিয়েছেন, “প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর” হয়ে কাজ করবেন।
৩৫ বছর ধরে এডিনবরায় বসবাসরত ফয়ছল চৌধুরী ড্রামন্ড হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং কিশোর বয়সেই কমিউনিটি অ্যাক্টিভিজমে যুক্ত হন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা ও অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরায় তিনি বিশেষভাবে পরিচিত। তার রাজনৈতিক কার্যক্রমে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কমিউনিটি নিরাপত্তা প্রধান অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফয়ছল বলেন, “এডিনবরার নর্দান আমার বাড়ি। আমি জানি আমাদের পাড়ার শক্তি কোথায়, আবার বাস্তব সমস্যাও জানি—আবাসন সংকট থেকে শুরু করে জনসেবার কাটছাঁট পর্যন্ত। আমি দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের কমিউনিটির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনব।”
তিনি লেবার পার্টির সদস্য, সি ডব্লিউ ইউ, এ এস এল ই এফ, সি কো-অপারেটিভ পার্টি এবং অন্যান্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি নিরলসভাবে কাজ করে এডিনবরার নর্দান আসনে জয়লাভের চেষ্টা করবেন।
নতুন সীমানা পরিবর্তনের পর প্রথমবারের মতো এ আসনে ভোট হবে। ফয়ছলের মতে, এটি এমএসপি ও স্থানীয় জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ। তিনি জোর দিয়ে বলেন, “এডিনবরার নর্দান একটি বৈচিত্র্যময় এলাকা, যেখানে নানা সম্প্রদায় শহরে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার চাপ ও ক্রমবর্ধমান বৈষম্য অনেক মানুষকে পিছিয়ে দিচ্ছে। আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং স্থানীয় ব্যবসার উন্নয়নের জন্য লড়ব।”
নিজ প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে সহজ প্রাপ্যতা ও কর্মমুখীতার ভিত্তিতে। তার ভাষায়, “রাজনীতি মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্য আনবে। আমি সব সময়ের মতো বাসিন্দাদের জন্য আমার দরজা খোলা রাখব, এবং আমরা একসঙ্গে একটি ন্যায্য ও শক্তিশালী এডিনবরার নর্দান গড়ে তুলব।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ