আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

হ্যামট্রাম্যাক ও ওয়ারেনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৩৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৩৮:০০ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক ও ওয়ারেনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
ওয়ারেন, ১৭ আগস্ট : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক ও ওয়ারেন সিটিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দুই দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে।
হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পল বিকেল ৬টায় মন্দির প্রাঙ্গণ শোভাযাত্রা বের করে। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেল ৪টায় হ্যামট্রাম্যাক হাইস্কুলের পার্কিং লট থেকে দুর্গা টেম্পলের আরও একটি শোভাযাত্রা বের হয়। ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয় বিকেল ৭টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাগুলোতে মৃদঙ্গ,  করতাল, কাশি, ব্যান্ডের বাজনা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপে সেজে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জয়গান করে পুরো এলাকা মুখরিত করেন। ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে বিপুলসংখ্যক নারী ও শিশুরা উলুধ্বনি তুলে শুভ জন্মদিনের স্লোগান দেন। শোভাযাত্রার পাশাপাশি মন্দিরগুলোতে পূজা, গীতা পাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
আজ রোববার হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল, ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয় এবং মিশিগান কালিবাড়ি ও ডেট্রয়েটের দুর্গা টেম্পলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ধর্মবিশ্বাস অনুযায়ী, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আগমন করেন। যুগে যুগে দুষ্ট শক্তিকে দমন করে তিনি সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ