আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১০:০০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:১৮:৫৪ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
সিলেট, ১৭ আগস্ট : ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও সৃষ্ট যানজট নিরসনের দাবীতে গতকাল শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলার উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের উন্নয়ন-বাস্তবায়নের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কর্তৃপক্ষকে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরো বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের রাস্তার বেহাল দশার কারণে দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা মূখ ফিরিয়ে নিয়েছেন। আগের মতো পর্যটকরা এখন সিলেটে আসছেন না। প্রবাসী বাংলাদেশী সিলেটের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ সরকারকে সবসময় রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু সিলেটবাসী সবসময় বৈষম্যের শিকার হচ্ছেন এবং দেশের অন্যান্য বিভাগে যে উন্নয়ন হচ্ছে তা থেকে সিলেটবাসী বঞ্চিত হচ্ছেন। সিলেটের উন্নয়নে মনোযোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
বক্তারা বলেন, সিলেট বিভাগের পর্যটন খাত, চা-শিল্প, খনিজসম্পদ, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘদিন যাবৎ যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় কয়েক লক্ষ লোক বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল এবং মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। বাংলাদেশের মোট ৬৫% বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে সিলেট বিভাগের প্রবাসী জনগণ। এতে করে বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্পের কার্যক্রম, আমদানি ও রপ্তানির কাজ সুচারুভাবে সমাপ্ত করা সম্ভব হচ্ছে। প্রবাসীরা যখন বাংলাদেশে এসে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যাওয়া-আসা করছে তখন বিভিন্নভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট জেলার আহবায়ক মো. কাপ্তান হোসাইনের সভাপতিত্বে এবং সিলেট মহানগরের আহবায়ক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ সিলেট মহানগরের প্রতিষ্ঠাতা আহবায়ক সালাহ উদ্দিন রিমন ও পরিষদের সদস্য কয়েছ আহমদ সাগরের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো. নিজাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিডো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য মো. জয়নাল আবেদীন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মহি উদ্দিন, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, ঢাকা থেকে আগত সুপ্রীম কোর্টের এডভোকেট আকরামুল, এডভোকেট মো. আব্দুল কালাম আজাদ, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট শুকান্ত বিশ্বাস, বাংলাদেশ পল্লী বিদ্যুতের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রিডো বাংলাদেশ এর উপদেষ্টা মাহবুবুল আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, প্রবাসী কল্যাণ সদস্য মাহবুব খান, যুব সংগঠক আমিন তাহমিদ, মানবাধিকার কর্মী শাহিন আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ কাদির, নারী নেত্রী ফাহিমা বেগম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”