আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

সিলেটের আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৭:৫১ অপরাহ্ন
সিলেটের আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
সিলেট, ১৭ আগস্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা আজ রোববার সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ পুলিশকে সাম্প্রতিক সময়ে একটি ট্রমাটাইজ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা দায়িত্ব পালন করেন, তাদের জন্য ওয়াশরুম, বিশ্রাম ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে আজ আমরা এই ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছি। ট্রাফিক পুলিশরা রৌদ্র ও বৃষ্টির মধ্যেও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। ওয়াশরুমের অভাবজনিত অসুবিধা দূর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের বক্স স্থাপন করা হবে।”
এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন)  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস সহ এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদিকগণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং