আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

ওয়্যারলেস বার্তা ফাঁস : সিএমপির কনস্টেবল গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:০০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:০০:৫৪ পূর্বাহ্ন
ওয়্যারলেস বার্তা ফাঁস : সিএমপির কনস্টেবল গ্রেপ্তার
চট্টগ্রাম, ১৮ আগস্ট : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অমি দাশ নামের কনস্টেবলকে আটক করা হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অমি দাশ বর্তমানে সিএমপির খুলশী থানায় কর্মরত। তিনি চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। এতে চট্টগ্রাম নগরীর শীর্ষ পুলিশ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়।
বার্তা অনুযায়ী, কমিশনার স্পষ্ট নির্দেশ দেন, লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো মোবাইল বা পেট্রোল পার্টি, ডিবির টিম, চেকপোস্ট পার্টি বাইরে যাবে না। পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার এবং প্রয়োজনে অস্ত্র ব্যবহারের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছিল। সোমবার (১১ আগস্ট) বন্দর থানার পাশে আওয়ামী লীগের মিছিল চলাকালে পুলিশের এসআই আবু সাঈদ গুরুতর আহত হওয়ার ঘটনার পর কমিশনারের এই বার্তা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃত কনস্টেবল অমি দাশের কর্মকাণ্ডের কারণে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর