আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৩:৫১ অপরাহ্ন
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মাধবপুর (হবিগঞ্জ), ১৮ আগস্ট : সারা দেশের মতো মাধবপুর উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা।
এছাড়া আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তানজিল আহমেদ। এ সময় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।     

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন