আমেরিকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

ওকল্যান্ড কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ব্যক্তি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:৩৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:৩৭:২১ পূর্বাহ্ন
ওকল্যান্ড কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ব্যক্তি
ওকল্যান্ড কাউন্টি, ১৯ আগস্ট : সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেছেন, চলতি বছর ওকল্যান্ডে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রথম মানুষ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাম্প্রতিক কোনো ভ্রমণের তথ্য দেননি। এ বছর রাজ্যে এটি রোগের দ্বিতীয় ঘটনা।
ম্যাকম্ব কাউন্টিতে গত মাসে মশার মধ্যে ভাইরাস সনাক্ত করা হয়েছে। ওকল্যান্ড কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা কেট গুজম্যান বলেন, “এটি আমাদের সম্প্রদায়ে ভাইরাসের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক। বছরের প্রথম তীব্র তুষারপাত না হওয়া পর্যন্ত বাসিন্দাদের মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
ওয়েস্ট নাইল  ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ালে মশা সংক্রমিত হয়। ভাইরাসটি সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়।আক্রান্তদের অধিকাংশে লক্ষণ দেখা দেয় না, তবে কিছু ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা ও শরীরে ব্যথা অনুভূত হয়। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে গুরুতর অসুস্থতা বা মস্তিষ্কে প্রদাহের ঝুঁকি বেশি থাকে।
স্বাস্থ্য কর্মকর্তারা মশার কামড় প্রতিরোধে পরামর্শ দিয়েছেন: নিবন্ধিত পোকামাকড় প্রতিরোধক ব্যবহার, জমে থাকা জল সরানো, লম্বা হাতা শার্ট ও প্যান্ট পরা, জানালা-দরজার ছিদ্র ঢেকে রাখা এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাইরে সময় সীমিত রাখা।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড