আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

প্রশাসনে বদলি : আবেগ নয়, মূল্যায়ন জরুরি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০১:০৮ অপরাহ্ন
প্রশাসনে বদলি : আবেগ নয়, মূল্যায়ন জরুরি
প্রশাসনের নিয়মই হলো—কর্মকর্তারা বদলি হবেন, নতুন স্থানে যাবেন এবং নতুন দায়িত্ব নেবেন। এটাই একটি চলমান প্রক্রিয়া। তাই কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা অন্য কোনো প্রশাসনিক কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে আবেগঘন প্রতিক্রিয়া কিংবা উচ্ছ্বাস প্রকাশের খুব বেশি কারণ নেই।
প্রশ্ন হচ্ছে, তার দায়িত্বকালীন সময়ে তিনি কী করেছেন? জনগণের জন্য কী অবদান রেখেছেন? উন্নয়ন কর্মকাণ্ডে কতটা কার্যকর ভূমিকা রেখেছেন? আইনশৃঙ্খলা রক্ষায় কেমন ছিলেন? ন্যায়বিচার নিশ্চিত করতে কতটা আন্তরিক ছিলেন? এগুলোই হওয়া উচিত আসল আলোচনার বিষয়।
সংবাদকর্মীদের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। কেবল প্রশংসা নয়, দায়িত্বকালে কোনো কর্মকর্তার ইতিবাচক দিকগুলো যেমন তুলে ধরতে হবে, তেমনি দুর্বলতাগুলোও সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে হবে। তাহলেই তৈরি হবে একটি ভারসাম্যপূর্ণ মূল্যায়ন। অন্যথায় শুধু বিদায়ী অনুষ্ঠান আর আবেগঘন লেখা দিয়ে কোনো কর্মকর্তা বা তার কাজের প্রকৃত ইতিহাস তৈরি করা সম্ভব নয়।
এটাও মনে রাখতে হবে—একজন কর্মকর্তা চলে গেলে আরেকজন আসবেনই। কিন্তু জনগণের সমস্যা থেকেই যাবে, প্রশাসনিক সেবা ও স্বচ্ছতার প্রশ্ন অমীমাংসিতই থাকবে। তাই সংবাদমাধ্যমের উচিত কর্মকর্তার ব্যক্তিগত জনপ্রিয়তার বাইরে গিয়ে তার দায়িত্বকালীন কর্মকাণ্ডের সমালোচনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা।
সঠিক মূল্যায়নই একজন কর্মকর্তার প্রকৃত কাজের প্রতিফলন ঘটাবে এবং ভবিষ্যতের জন্য তা হবে শিক্ষণীয় দলিল।
লেখক: কবি, প্রকাশক ও গণমাধ্যমকর্মী

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি