আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জি কে গউছ

শিগগিরই বীরের বেশে ফিরবেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৪:৪১ অপরাহ্ন
শিগগিরই বীরের বেশে ফিরবেন তারেক রহমান
হবিগঞ্জ, ১৯ আগস্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা আজ মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত মিয়া, এনামুল হক এনাম, আহাম্মদুল হক আবদাল, এনামুল হক সেলিম ও ইসলাম তরফদার তনু।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সবসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনগণকে কটুক্তি করে এসেছেন। তিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদলের ওপর নির্যাতন-অত্যাচার চালিয়েছেন, গায়েবি মামলা দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে রেখেছেন। আমাদের আগামীর প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানকেও অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েন। এতে হাজার হাজার নেতাকর্মী ও ছাত্র-জনতা জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে নতুন একটি স্বাধীনতা অর্জন করেছে। এ অর্জন কোনোভাবেই বিনষ্ট করা যাবে না, সকলের সহযোগিতায় তা রক্ষা করতে হবে।”
জি কে গউছ আশা প্রকাশ করেন, শিগগিরই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং কোটি মানুষের উপস্থিতিতে তাকে বরণ করা হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স