আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

ডেট্রয়েটে পার্কে গাড়ি থেকে গুলি, নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৮:০৯ অপরাহ্ন
ডেট্রয়েটে পার্কে গাড়ি থেকে গুলি, নিহত ১, আহত ২
ডেট্রয়েট, ১৯ আগস্ট : সোমবার রাতে ডেট্রয়েটের পূর্ব দিকে একটি পার্কে শেষকৃত্যের পর সমাবেশে গাড়ি থেকে গুলি চালানো হলে এক পুরুষ নিহত এবং দুই নারী গুরুতর আহত হন।
ডেপুটি পুলিশ প্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, রাত ৮টার দিকে গ্র্যাটিওট ও ভ্যান ডাইকের কাছে সেনেকা স্ট্রিট ও মোফাত অ্যাভিনিউয়ের ল্যাথাম প্লেগ্রাউন্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়; তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বারগান্ডি রঙের ক্রাইসলার ৩০০ পার্কে ঢুকে রিপাস্টে (শেষকৃত্যের পরের সমাবেশ) অংশ নেওয়া লোকজনের দিকে গুলি চালায়। কতজন হামলাকারী ছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে ছোট-ক্যালিবার হ্যান্ডগান ও রাইফেলের অসংখ্য শেলের খোসা উদ্ধার করা হয়েছে। উইলিয়ামস বলেন, “১০০টিরও বেশি শেল খোসা থাকতে পারে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তারা প্রত্যক্ষদর্শীদের খুঁজছে। যেকোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিট (৩১৩-৫৯৬-২২৬০) অথবা ক্রাইম স্টপার্স অফ মিশিগান  1-800-SPEAK-UP. এই  নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ডেট্রয়েটে সাম্প্রতিক মাসগুলোতে বন্দুক সহিংসতা বেড়েছে। গত সপ্তাহেই পূর্ব দিকের একটি অ্যাপার্টমেন্টে শব্দ নিয়ে বিরোধে চারজন গুলিবিদ্ধ হন, এ মাসের শুরুতে পশ্চিমাঞ্চলে আরেকটি গুলিতে একজন নিহত হন, আর গত মাসে পূর্ব দিকের একটি বাড়িতে ঘুমন্ত দুই শিশু ড্রাইভ-বাই হামলায় আহত হয়।
এফবিআইয়ের অপরাধ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সহিংস অপরাধের হারে ডেট্রয়েট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্থানে ছিল, মেমফিসের পরপরই। যদিও ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে শহরে সহিংস অপরাধের হার ১৭% হ্রাস পেয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স