আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ইস্টপয়েন্টে বন্ধুর বাবার ওপর গুলি চালানোর অভিযোগে নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৪:০০ অপরাহ্ন
ইস্টপয়েন্টে বন্ধুর বাবার ওপর গুলি চালানোর অভিযোগে নারী গ্রেফতার
কিম্বার্লি লোজানোকিম্বার্লি লোজানো/Macomb County Prosecutor’s Office

ইস্টপয়েন্ট,  ১৯ আগস্ট : ইস্টপয়েন্টে বন্ধুর বাবার ওপর গুলি চালানোর অভিযোগে ওয়েইন কাউন্টির এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
লিভোনিয়ার ৩১ বছর বয়সী কিম্বার্লি লোজানোকে হত্যার উদ্দেশ্যে হামলা ও একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ৩৮তম জেলা আদালতের ম্যাজিস্ট্রেট মার্ক জে. মাকোস্কি তার জামিনের পরিমাণ ৩ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন।
প্রসিকিউটরদের অভিযোগ, রবিবার ইস্টপয়েন্টের একটি বাড়িতে লোজানো তার বন্ধুর বাবা উইলি রিচার্ডসনকে (যিনি তাকে বাড়ি ছাড়তে বলেছিলেন) লক্ষ্য করে হ্যান্ডগান দিয়ে গুলি চালান। তবে রিচার্ডসন আহত হননি। গ্রেপ্তারের সময় তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেন, ফলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে নিয়ন্ত্রণে আনে।
হত্যার উদ্দেশ্যে হামলার পাশাপাশি লোজানোর বিরুদ্ধে একটি ভবনে অস্ত্র রাখা, গ্রেপ্তার প্রতিরোধ এবং দুটি গুরুতর অপরাধমূলক আগ্নেয়াস্ত্রের অভিযোগ আনা হয়েছে। মামলার সম্ভাব্য কারণ শুনানি ২৭ আগস্ট নির্ধারিত হয়েছে এবং প্রাথমিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর বিচারক ক্যাথলিন জি. গ্যালেনের আদালতে অনুষ্ঠিত হবে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, “আমরা আগ্নেয়াস্ত্র দিয়ে বিরোধ মেটাতে দিতে পারি না। একবার অস্ত্র ব্যবহার করা হলে তা জীবনহানির ঝুঁকি তৈরি করে। সহিংসতা কোনও সমাধান নয়; এটি একটি পছন্দ, আর সেই পছন্দের পরিণতিও আছে।” বর্তমানে লোজানো ম্যাকম্ব কাউন্টি কারাগারে আটক রয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২