আমেরিকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা

জৈব উপকরণ পাচারে চীনা গবেষকের নো কনটেস্ট আবেদন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন
জৈব উপকরণ পাচারে চীনা গবেষকের নো কনটেস্ট আবেদন
চেংজুয়ান হান/Sanilac County Jail

ডেট্রয়েট,  ২০ আগস্ট : যুক্তরাষ্ট্রে জৈব পদার্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ইউনিভার্সিটি অব মিশিগানের চীনা ভিজিটিং স্কলার চেংজুয়ান হান (২৮) কোনও প্রতিদ্বন্দ্বিতা না করার (no contest) আবেদন করেছেন। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে সাজা ঘোষণায় বিষয়টি দোষী সাব্যস্ত হওয়ার সমতুল্য বিবেচিত হতে পারে।
মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, হান পণ্য পাচারের তিনটি অভিযোগ এবং তদন্তকারীদের কাছে মিথ্যা বলার একটি অভিযোগে অভিযুক্ত। তাকে গত জুনে গ্রেপ্তার করা হয়, যখন ফেডারেল এজেন্টরা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত একটি UM ল্যাবের উদ্দেশ্যে পাঠানো চারটি প্যাকেজের সঙ্গে তাকে যুক্ত করেন। প্যাকেজগুলিতে রাউন্ডওয়ার্ম, নেমাটোড গ্রোথ মিডিয়া এবং প্লাজমিডের মতো জীববৈজ্ঞানিক উপকরণ ছিল।
ফেডারেল প্রসিকিউটর জেরোম গর্গন জুনিয়র বলেন, “চীনের উহানের এই বিদেশী তিনবার জৈব পদার্থ পাচার করেছে। এমনকি একবার তিনি দাবি করেছিলেন, এটি কেবল একটি ‘মজার চিঠি’।” তিনি আরও জানান,  ইউনিভার্সিটি অব মিশিগান হানকে লাইফ সায়েন্সেস ইনস্টিটিউটে গবেষণার জন্য বছরে ৪১,০০০ ডলার বেতনে আমন্ত্রণ জানিয়েছিল।
ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে আগমনের সময় হান প্রথমে তদন্তকারীদের কাছে জৈব পদার্থ পাঠানোর বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি স্বীকার করেন যে প্যাকেজগুলো তিনি UM ল্যাবের সদস্যদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। কাস্টমস কর্মকর্তাদের কাছে তিনি প্রথমে বলেছিলেন প্যাকেজগুলোতে শুধু বই ও প্লাস্টিকের কাপ ছিল।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, এফবিআই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) যৌথভাবে মামলাটি তদন্ত করেছে। CBP-এর ফিল্ড অপারেশনস ডিরেক্টর মার্টি সি. রেবন বলেন, “যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য জৈব পদার্থ আমদানির নিয়ম কঠোর ও স্পষ্ট। এই ধরনের লঙ্ঘন বৈধ গবেষণাকে ক্ষতিগ্রস্ত করে।”
চেংজুয়ান হান সম্প্রতি ফেডারেল অপরাধে অভিযুক্ত চারজন চীনা নাগরিকের একজন। এক সপ্তাহ আগে মিশিগান বিশ্ববিদ্যালয়ের আরেক ভিজিটিং স্কলার ইউনকিং জিয়ান (৩৩) এবং তার প্রেমিক জুনিয়ং লিউ (৩৪) গ্রেপ্তার হন। তারা যুক্তরাষ্ট্রে জৈবিক রোগজীবাণু পাচারের অভিযোগে অভিযুক্ত। তদন্তকারীরা আশঙ্কা করছেন, এগুলো কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারত।
হানের আইনজীবী বেন্টন মার্টিন জানিয়েছেন, তার মক্কেল আবেদন দাখিল করলেও নির্দোষ দাবি করছেন। আদালত ১০ সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন নির্ধারণ করেছে। দোষী সাব্যস্ত হলে হানের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। ফৌজদারি মামলার তথ্য অনুযায়ী, হান উহানের হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত