আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

আটলান্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৮:০১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালন
আটলান্টিক সিটি, ২০ আগস্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন বেলাল উদ্দিন , মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ। গীতা থেকে পাঠ করেন গৌতম নাগ। অনুষ্ঠানে পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও  মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শেখ কামাল মনজু,মোঃ বেলাল হোসেন, ঝুলন পাল, সিরাজুল ইসলাম, রওশনউদদীন, সারোয়ার হোসাইন সুমন, গফুর মিয়া, সিরাজুল হক, শেখ আমিন, মুক্তাদির রহমান, আবু নসর, মিজানুর রহমান,আনিসুর রহমান  প্রমুখ ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বাংলাদেশের মানুষ জাতীয় শোক দিবস পালন করতে পারে না। একটি ফ্যাসিস্ট গোষ্টি স্বাধীনতার সূতিকাগার বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে । আজ  বঙ্গবন্ধু প্রেমীরা তাঁর  বাড়িতে শ্রদ্ধা জানাতে পারে না। সারা দেশে জাতির জনকের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে। বক্তারা এসব হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, আমাদের বাংলাদেশের মানুষ আজ ভালো নেই, চারিদিকে হাহাকার। ইতিহাস বিকৃতির মহোৎসব চলছে। আজ জাতীয় শোক দিবসের ছুটি নেই, জাতির জনকের নাম মুছে ফেলা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না যে, শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ দিয়েছেন এবং শেখ হাসিনা নতুন উন্নয়ন এর বাংলাদেশ দিয়েছেন। শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন বিশ্বের  অনেক দেশই সহজভাবে গ্রহন করতে পারে নাই। তাই তাকে বার বার হত‍্যা করার চেষ্টা করা হয়েছে।  
বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধু প্রজ্ঞা ও আত্মত্যাগের প্রতীক এবং মৃত্যুর ৫০ বছর পরও তিনি জীবন্ত। এবার ১৫ আগস্টে সারা বিশ্বে বাস্তবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণিত হয়েছে, বাঙালির হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অম্লান, অক্ষয় এবং চিরঞ্জীব। তিনি ছিলেন এবং আছেন।  বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে বাংলাদেশ এগুতে পারবে না। বঙ্গবন্ধু বিশ্ব দরবারে এক বরনীয় বীর। সারা বিশ্বের বঙ্গবন্ধুর অনুসারীরা আজ ঐক্যবদ্ধ।আমরা নিশ্চিত এই ঘোর অমানিশা শীঘ্রই কেটে যাবে। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা