আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন 

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৩৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৩৪:৩৮ অপরাহ্ন
আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন 
নিউ জার্সি, ২১ আগস্ট : রাজ্যের আটলান্টিক সিটির “আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টার” কর্তৃক আয়োজিত “বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর” আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সির পেন্সভিল এর রিভার ভিউ বীচ পার্কে গত ১৯ আগস্ট মঙ্গলবার সকালে পবিত্র  কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল কুরআন তিলাওয়াত, আজান প্রতিযোগিতা, শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে আল-হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আল-হেরা এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল মুহাদ্দিস আজিম উদ্দিন। সংগঠনের কর্মকর্তা জনাব ওবায়দুল্লাহ চৌধুরী ,নজরুল ইসলাম সোহাগ, ইস্কান্দার শাহজাদা,রিয়াজ উদ্দিন চৌধুরী ,হাফেজ নজরুল ইসলাম ,মহসিন আল মামুন,আব্দুর রহমান প্রমুখের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মসজিদ আল-হেরার সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী বলেন, এই সফরের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেমন জ্ঞানার্জন ও ইসলামী আদর্শ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে, তেমনি সবাই একসাথে সময় কাটিয়ে পারস্পরিক সম্পর্কও আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। আল-হেরা ইসলামীক এডুকেশন সেন্টারের এই আয়োজন ছিল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের জন্য এক আনন্দঘন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি