আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

মিশিগানে হুমকির মুখে ম্যাসাসাউগা র‍্যাটলস্নেক

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০১:০৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০১:০৭:৪৩ পূর্বাহ্ন
মিশিগানে হুমকির মুখে ম্যাসাসাউগা র‍্যাটলস্নেক
মিশিগান স্টেট ইউনিভার্সিটির একজন প্রাক্তন জীববিজ্ঞানীর নেতৃত্বে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অন্তঃপ্রজনন পূর্বাঞ্চলীয় ম্যাসাসাগা র‍্যাটলস্নেকদের টিকে থাকার সম্ভাবনাকে গুরুতরভাবে ব্যাহত করছে। গবেষকরা মনে করছেন, সাপের প্রাকৃতিক আবাসস্থল খণ্ডিত হয়ে যাওয়াই এই অন্তঃপ্রজননের প্রধান কারণ/Eric Hileman West Virginia University

ল্যান্সিং, ২২ আগস্ট : মিশিগানসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় পূর্বাঞ্চলীয় ম্যাসাসাউগা র‍্যাটলস্নেক এখন হুমকির মুখে। যথাযথ সুরক্ষা না পেলে এই প্রজাতি শিগগিরই বিপন্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
মিশিগান ন্যাচারাল ফিচারস ইনভেন্টরির তথ্যমতে, সাপগুলো প্রকৃতিতে ভীতু; মানুষের মুখোমুখি হলে সাধারণত গাছপালার আড়ালে লুকিয়ে পড়ে। প্রাপ্তবয়স্ক ম্যাসাসাউগা গড়ে দুই থেকে তিন ফুট লম্বা হয়। তাদের পিঠে থাকে স্বতন্ত্র স্যাডেল-আকৃতির দাগ, পাশে কালো দাগ এবং লেজের র‍্যাটলস—যা তাদের প্রধান পরিচয়চিহ্ন।
এই র‍্যাটলস্নেক সাধারণত জলাভূমি এলাকায় বসবাস করে, যেখানে উচ্চ জলস্তর এবং রৌদ্রোজ্জ্বল অঞ্চল থাকে। এভাবে তারা শরীর উষ্ণ রাখে। খাদ্যের মধ্যে থাকে মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ভোল ও ইঁদুর; মাঝে মাঝে পাখি ও ব্যাঙও খেয়ে থাকে। গ্রেট লেকস অঞ্চলের বিভিন্ন জায়গায় এদের বিস্তার থাকলেও, মিশিগানে অন্য যেকোনো অঙ্গরাজ্য বা প্রদেশের তুলনায় বেশি জনসংখ্যা রয়েছে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপক সারা ফিটজপ্যাট্রিক বলেন, সাম্প্রতিক গবেষণায় অন্তঃপ্রজননের উদ্বেগজনক প্রমাণ মিলেছে। আশঙ্কার বিষয় হলো, এটি এমনকি সুরক্ষিত জলাভূমি অঞ্চলের স্থিতিশীল জনসংখ্যার মধ্যেও ঘটছে।
তিনি জানান, “আমরা মিশিগানের দুটি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যেই অন্তঃপ্রজননের নেতিবাচক প্রভাব পেয়েছি। এটি ইঙ্গিত দেয় যে ছোট ও বিচ্ছিন্ন জনসংখ্যাগুলোতে সমস্যা আরও ভয়াবহ হতে পারে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ