আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত

সুব্রত চৌধুরী আবারও আটলান্টিক কাউন্টির সংস্কৃতি পরামর্শক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:৩২:৫৪ পূর্বাহ্ন
সুব্রত চৌধুরী আবারও আটলান্টিক কাউন্টির সংস্কৃতি পরামর্শক
নিউ জার্সি, ২৪ আগস্ট : রাজ্যের আটলান্টিক কাউন্টির 'সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ'র সদস্য পদে তৃতীয় মেয়াদে পুনঃনিয়োগ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব  সুব্রত চৌধুরী। আটলান্টিক কাউন্টিতে প্রথমবারের মতো কোন এশিয়ান আমেরিকান এই পদে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন।
সম্প্রতি অনুষ্ঠিত আটলান্টিক কাউন্টির ‘বোর্ড অব কাউন্টি কমিশনার’ সভায় কমিশনাররা সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদের জন্য সুব্রত চৌধুরীর নিয়োগ অনুমোদন করেন। আগামী তিন বছর পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন। 
এই পর্ষদ'র সদস্যরা আটলান্টিক কাউন্টির প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারের ব্যাপারে কাউন্টির প্রধান নির্বাহীকে  পরামর্শ দিয়ে থাকেন।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত ও নিউ জার্সি সিভিল সার্ভিস কমিশনের অধীনে আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে। আবৃত্তি শিল্পী হিসাবেও তার সদর্প বিচরণ রয়েছে। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের পরপর দুইবারের নির্বাচিত সদস্য হিসেবে এবং আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির পর্ষদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন ।
এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জারসি পয়েটস কালেকটিভ এর সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ