আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত
শহরের সৌন্দর্য নষ্ট, জনস্বাস্থ্য হুমকির মুখে

সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০১:৩৭:১৭ অপরাহ্ন
সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা
সিলেট, ২৪ আগস্ট : পর্যটনের জন্য পরিচিত সিলেট শহর আজ বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক সংকটে পড়েছে। শহরে বাসাবাড়ি, বাজার এবং অফিস-আদালত থেকে উৎপন্ন বর্জ্যের প্রায় ৭০ শতাংশই উন্মুক্ত স্থানে বা রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে সিটি করপোরেশন তা সংগ্রহ করে ল্যান্ডফিলে ডাম্প করলেও, মধ্যবর্তী সময়ে এভাবে ছড়িয়ে থাকা বর্জ্য শহরের জন্য এক গুরুতর সংকট তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকার কারণে শুধু শহরের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধ, রোগজীবাণু এবং নানা ধরণের দূষণ সরাসরি মানুষকে আক্রান্ত করছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের নাকে হাত চেপে রাস্তায় চলাচল করতে হয়, এটাই এখন সিলেটবাসীর নিত্যদিনের বাস্তবতা।
শহর উন্নয়ন ও পরিবেশ সচেতন মহল মনে করে, এখনই সময় সর্বাত্মক সচেতন হওয়ার এবং আধুনিক, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার। অন্যথায় অদূর ভবিষ্যতে সিলেট শহর আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার