আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

কার্ডিফে আনন্দঘন পরিবেশে ক্বিরাত ও তাজবীদ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৩:৫৩ পূর্বাহ্ন
কার্ডিফে আনন্দঘন পরিবেশে ক্বিরাত ও তাজবীদ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
কার্ডিফ, ২৫ আগস্ট: বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখার স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫'র সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল ওয়েলসের রাজধানী কার্ডিফে জালালিয়া মসজিদ ও ইসলামিক সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজন অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিত ছিলেন।
কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান  কমিউনিটি ব্যাক্তিত্ব  মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ,  ও কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী ও নাশিদ পরিবেশন করেন  হুমায়রা চৌধুরী শানা।
অনুষ্ঠানে এবছর জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় এবং কিরাত , নাশিদ,  আজান ও তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দের মেতে ওঠতে দেখা যায়।
উল্লেখ থাকে যে, এবারের জামাতে খামিসের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অত্র শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছেন। এবছর দারুল কিরাতে উস্তাদ হিসেবে দীর্ঘ এক মাস নিষ্টা ও নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন প্রধানক্বারী ও নাজিম মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, হাফিজ মাওলানা ফারুক আহমদ, সহকারী নাজিম মাওলানা আসাদুল ইসলাম, ক্বারী মোজাম্মেল আলী, ক্বারী মাও: জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারী মো. কামরুল ইসলাম বাবু ,হাফিজ ক্বারী জালাল উদ্দিন, হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম, মাওলানা তাওহিদুল হক ও ক্বারী রাশেদ আহমদ।
অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া ও সেক্রেটারি হারুন তালুকদার, দারুল ক্বিরাত কার্ডিফ শাখার ভাইস চেয়ারম্যান আকিল আহমেদ, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তসলিম আলী, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু, আব্দুল শাহিন,আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, কয়েস খান, মুসলিম আলী,জহির আলী, জিম্মি খান,আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ, ও জুনেদ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিলাদ, দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে সমাপনী এই মহতি অনুষ্ঠান পরিণত হয় এক আধ্যাত্মিক আবহে।
প্রধান অতিথির বক্তব্যে  লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন তারতিল সহকারে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। বিশুদ্ধ তাজবিদ সহ কুরআন শিক্ষা বিস্তারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক অনন্য ভূমিকা রাখছে। এর প্রতিষ্ঠাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ ক্বারী ও আল্লাহর ওলী। তাঁর রেখে যাওয়া এই ট্রাস্ট আজ প্রবাসে আমাদের সন্তানদের বিশুদ্ধ কুরআন শিক্ষায় একক ভূমিকা রাখছে।”
লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত ও শান্তির। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। 
কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম, মাওলানা আব্দুল মুক্তাদির  কার্ডিফ দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক, দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন।
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন, শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত। শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে। 
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের  জয়েন্ট সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।প্রতি বছরের ন্যায় এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের তত্ত্বাবধানে ব্রিটেনের ৬৩ কেন্দ্রে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫  যথাযথভাবে গুরুত্বসহকারে প্রতিটি সেন্টার এর শ্রদ্ধেয় নাজিম মহোদয় ও দায়িত্বশীল ক্বারী এবং শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”