আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আওয়ামীলীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জি.কে. গউছ

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:৩২:৩১ পূর্বাহ্ন
আওয়ামীলীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জি.কে. গউছ
মাধবপুর (হবিগঞ্জ), ২৫ আগস্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামীলীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামীলীগ আবারো ছোবল দিবে। দেশ হাসিনা মুক্ত হলেও তাদের দোসররা দেশে এখনো সক্রিয়, তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, “আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক আচরণ করেছে। বিনা কারণে তাঁকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল।”
আজ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত পৃথক প্রস্তুতি সভায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি.কে. গউছ আরও বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান বর্ষীয়ান নেতা সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হবে। তিনি এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন, বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, রাজপথে থেকে তা প্রতিহত করা হবে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহসান লিংকন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ, মোস্তাফা কামাল বাবুল প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ও সেক্রেটারি আলাউদ্দিন আল রনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন